এই প্রথম চালু হতে যাচ্ছে ঢাকায়, বহু প্রত্যাশিত পাতাল রেল

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই চালু হতে যাচ্ছে পাতাল রেলের পরিবহন ব্যাবস্থা। বিমানবন্দর থেকে মাত্র ২৪মিনিটেই পৌঁছানো যাবে কমলাপুরে এমনটাইই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভাবতেই আপনার মনে হতে পারে এতো কেবল স্বপ্নেই সম্ভব। কিন্তু বাস্তবে এই স্বপ্নের সফল প্রকাশ, ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে এসেই ধরা দিল। বাস্তবেই বাংলাদেশে চালু হচ্ছে মাত্র২৪ মিনিট ৩০ সেকেন্ডে বিমানবন্দর থেকে সরাসরি কমলাপুর পৌঁছে দেয়া নতুন পাতাল রেল।

ঢাকার যোগাযোগ ব্যবস্থায় আসতে চলেছে এক বৈপ্লবিক পরিবর্তন।ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রান্জিট ডেভলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মোঃাম্মদ আব্দুল কাসেম ভুইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে তিনি জানান ২০২৬ এ চালু হতে যাচ্ছে এমআরট রেললাইন ওয়ান যা প্রাথমিকভাবে তিনটি রুটে চলবে।

বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১২টি স্টেশনে থেমে মাত্র২৪ মিনিটে ৩০ সেকেন্ডে পৌঁছানো যাবে। অন্যদিকে নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত নয়টি স্টেশনে থেমে ২০মিনিট ৩০ সেকেন্ডে এবং কমলাপুর থেকে পূর্বাচল পর্যন্ত ১৬ টি স্টেশনে থেমে ৩৫ মিনিট ৩০ সেকেন্ডে যাত্রা করা যাবে।

প্রতিদিন প্রায় 8 লাখ যাত্রী এই পাতাল রেলে যাতায়াত করবেন বলে আশা করা হচ্ছে। এদিকে সংশ্লিষ্টরা জানান।এমআরটি লাইন ওয়ানের বিমানবন্দর রুটের টানেল নির্মিত হবে মাটির।

১০থেকে ১৩ মিটার গভীরে।তবে কমলাপুর থেকে রামপুরা অংশে যেখানে সড়কের প্রশস্ততা তুলনামূলক কম সেখানে টানেল নির্মাণ করা হবে সর্বোচ্চ ৩৪মিটার গভীরে।
কুড়িল থেকে পূর্বাচল পর্যন্ত উড়াল অংশের উচ্চতা রাখা হবে থেকে ১৮.৩ মিটার পর্যন্ত। প্রতিটি ট্রেনে সর্বোচ্চ ৩৮৮ জন যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে।

সর্বনিম্ন দুই মিনিট ৩০ সেকেন্ড পরপরই ট্রেন ছাড়বে। পাতাল রেলের সর্বোচ্চ পরিচালন গতি থাকবে ঘন্টায় 80 কিলোমিটার। আর উড়াল অংশে ট্রেন চলবে ঘন্টায় সর্বোচ্চ ১০০কিলোমিটার গতিতে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে উত্তরা স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত ১৮.৩৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে মাত্র ৩৩মিনিট ৩৪সেকেন্ড। স্টেশনে যাত্রাবিরোতির সময় ধরা হয়েছ৩৪থেকে ৪৫ সেকেন্ড।

বিশেষজ্ঞরা বলছেন, পাতাল রেল চালু হলে ঢাকার ছোট যানবহনের উপর চাপ কমবে। জীবাস্য জ্বালানির ব্যবহার কমবে। জানজোটও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং কর্মঘন্টা সাশ্রয় হবে। যা দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য পাতাল রেল অল্প সময়ে অধিক সংখ্যক মানুষ পরিবহনের সুবিধা এনে দেবে ঢাকাবাসীর জীবনে। ঢাকা মহানগরীর জীবনযাত্রায় যুক্ত করবে নতুন গতি এবং ভিন্নমাত্রা।এমনটাই মনে করছেন বিষেশজ্ঞরা

সর্বশেষ নিউজ