ধরান্দী কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন ড.মহিবুল আহসান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

পটুয়াখালীর ধরান্দী কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অতিরিক্ত পরিচালক ড. মহিবুল আহসান।

বুধবার (৩০ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার সাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

ড. মহিবুল আহসান ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত। তিনি ইউজিসি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অ্যালামনায় এসোসিয়েশনের দপ্তর সম্পাদক।

এ ছাড়াও তিনি ইসলামপুর বায়তুস সালাম জামে মসজিদের ভবন নির্মাণ, ইসলামপুর ডাকঘর স্হাপন, রাস্তা পাকাকরণ, সাইক্লোন সেল্টার স্হাপন, ১০ কিমি বিদ্যুৎ লাইন সংযোগের জন্য সহায়তা করেন।

সভাপতি মনোনীত হওয়ায় তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ কে ধন্যবাদ প্রদান করেন। ধরান্দী কলেজের শিক্ষার মানোন্নয়নে তিনি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন

সর্বশেষ নিউজ