পুলিশের মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতার জন্য চাঁদপুরে মডেল হিসেবে শুরু হয়েছে অনলাইন জিডি —— পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব

কে এম সালাহউদ্দিন
spot_img
spot_img

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেছেন, পুলিশের মধ্যে স্বচ্ছতা ও জবাব দিহিতা আমরা নিজেরাই চালু করেছি। এরই মধ্যে মডেল হিসেবে চাঁদপুর এবং সিলেটে চালু হয়েছে অনলাইন সাধারণ ডায়েরী (জিডি)। এখন থেকে আপনারা ঘরে বসেই জিডি করতে পারবেন। চাঁদপুরের বাসিন্দা তিনি যেখানে থাকেন না কেন এই কাজটি করতে পারবেন। তবে কোন বিষয় যদি জিডি না হয়ে মামলার মত ঘটনা থাকে, সেক্ষেত্রে আপনাকে থানায় আসতে হবে। অর্থাৎ আমাদের কাজ যেন জবাবদিহিতার মধ্যে থাকে সে ব্যবস্থা করছি।

শনিবার (১০ মে) দুপুরে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে দীর্ঘ মেয়াদী মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ কর্মশালার ৬ষ্ঠ ক্লাসের সমাপনি অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান শেষে বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, মফলস্ব সাংবাদিকদের জন্য দীর্ঘ প্রশিক্ষণ এটি বাংলাদেশে প্রথম এবং চাঁদপুর থেকে শুরু হয়েছে। আপনাদের এই কাজটি আমাদের জিডির যে ব্যবস্থাপনা সেরকম আইডল মনে হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে যেন পুরোপুরি সংবাদিকতা চলে আসে। আপনি যখন সাংবাদিকতা শুরু করবেন তখন এই প্রশিক্ষণ আপনার জন্য গাইড লাইন হিসেবে চলে আসবে। এরই মাধ্যমে আপনারা প্রকৃত সাংবাকিতায় চলে আসবেন এই প্রত্যাশা করছি।

এই দিন বেলা ১১টা থেকে পুলিশ সুপার গুজব, মিথ্যাচার ও পক্ষপাতিত্বের বিরুদ্ধে সতর্কতা, নিরাপত্তা ও সাংবাদিকদের সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে তিনি খুবই চমৎকার করে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি প্রশিক্ষনার্থীদের সাথে আলোচনার বিষয়ে খুবই গুরুত্ব দিয়ে কথা বলেন। পুলিশের কাজেও যেসব সীমাবদ্ধতা আছে সেসব বিষয়গুলো তুলে ধরেন।

সমাপনি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ। তিনি বক্তব্যে বলেন, এই ধরণের প্রশিক্ষণ খুবই প্রয়োজন ছিলো। যারা সাংবাদিকতায় আগ্রহী তাদের জন্য এটি খুবই কার্যকর হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুসাদ্দেক আল-আকিব এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম।
এইদিন প্রশিক্ষণের প্রথম পর্বে ক্রাইসিস রিপোর্টিং এবং দুর্যোগ সাংবাদিকতা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন ফোকাস মোহনা. কম এর সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম।

সমিতির যুগ্ম সম্পাদক, দৈনিক বাণিজ্য প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিনসহ অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশিক্ষক পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুর রকিব ও আমন্ত্রিত অতিথি এমএ লতিফকে সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ নিউজ