ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশ ইন আশঙ্কা, টহল জোরদার করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্ত এলাকায় পুশ ইন –এর গুঞ্জনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয়ভাবে এই তথ্য ছড়িয়ে পড়ার পর গ্রামবাসীদের সতর্ক করতে বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করা হয়।

সূত্রে জানায়, ত্রিপুরার আগরতলা বিমানবন্দরের পাশের ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফ কিছু মানুষকে জড়ো করেছিল বলে খবর আসে। পরিস্থিতি বিবেচনায় বিজিবি তাৎক্ষণিকভাবে টহল বাড়িয়ে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, কোনো অনুপ্রবেশ না ঘটলেও আমরা সতর্ক রয়েছি এবং সীমান্তে অতিরিক্ত টহল চালু রয়েছে।” বিজয়নগরের ইউএনও সাধনা ত্রিপুরা বলেন, স্থানীয়রা বিজিবির সঙ্গে সমন্বয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে এবং সীমান্ত এখন নিয়ন্ত্রণে আছে।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে বিজিবির উপস্থিতি বাড়ায় এলাকায় আতঙ্ক দেখা দিলেও প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি কিছুটা স্থির হয়।

সর্বশেষ নিউজ