বাংলাদেশের সংগীতাঙ্গনের আলোচিত মুখ গায়ক নোবেল আবারো আইনের জালে। ডেমরা থানায় দায়ের করা ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে দায়েরকৃত একটি মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর সারুলিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল রহমান বলেন, ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী এই মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেছেন, গায়ক নোবেল তাকে অপহরণ করে ধর্ষণ করেছেন।
উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে নোবেলকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সে সময় প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছিল।

