১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

আলোচনার কেন্দ্রে নুসরাত ফারিয়া, জামিনে মুক্তি পেলেন চলচ্চিত্রের এই তারকা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

চলচ্চিত্রাঙ্গনের জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া আজ মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকার একটি মহানগর হাকিম আদালত তাকে এই জামিন মঞ্জুর করে।

জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান ঘিরে করা একটি হত্যা প্রচেষ্টার মামলায় আসামি করা হয়েছিল নুসরাত ফারিয়াকে। মামলার প্রেক্ষিতে ১৮ মে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। পরে গতকাল তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।

আজ সকালে মামলার জামিন শুনানিতে তার পক্ষে আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক জানান, ওই থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলায় নুসরাত ফারিয়াকে আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করেন এনামুল হক নামের এক ব্যক্তি, যেখানে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৩ জনকে আসামি করা হয়। এর মধ্যে রয়েছেন চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের ১৭ জন তারকা শিল্পী।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা কোটা সংস্কার আন্দোলনের সময় সরকারি দলকে আর্থিক সহায়তা দিয়েছিলেন।

নাম প্রকাশিত তারকাদের তালিকায় রয়েছেন—নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ, শাহনুর, উর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভীন সুইটি, শাওন, জাকিয়া মুন, জ্যোতিকা জ্যোতি, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, ভাবনা, সায়মন সাদিক, জায়েদ খান, রোকেয়া প্রাচী এবং তারিন জাহান।

সর্বশেষ নিউজ