বিদেশে অবস্থানরত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য জানিয়েছেন, দেশের প্রয়োজনে তিনি, সাংবাদিক কনক সারওয়ার ও লেখক ইলিয়াস হোসেন একসঙ্গে দেশে ফিরতে প্রস্তুত।
শুক্রবার (বাংলাদেশ সময় দুপুর ১১টা) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যদি দেশের প্রয়োজনে এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পাশে দাঁড়ানো জরুরি হয়ে পড়ে, তাহলে আমরা তিনজন একসঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামব।
এই বার্তাটি শুধু পিনাকীর নয়; একই ঘোষণা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেনও। তিনি পিনাকীর পোস্টটি শেয়ার করে মন্তব্য করেছেন, ইনশাআল্লাহ।

