১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার

ঢাকা মহানগর উত্তরে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে উদ্যোগ নিয়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই ধারাবাহিকতায় দলটি ঢাকা মহানগর উত্তর শাখায় সমন্বয় কমিটি ঘোষণা করেছে।

এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আকরাম হুসাইন। মোট ১৩ সদস্যের এই সমন্বয় কমিটিতে মোস্তাক আহমেদ শিশিরকে যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বাকি ১১ জন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

সোমবার (২ জুন) মধ্যরাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

আকরাম হুসাইন একজন পরিচিত ছাত্রনেতা। গত অর্ধযুগ ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধে এবং শিক্ষার্থীর অধিকার আদায়ে সক্রিয় ছিলেন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬—১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং একসময় ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে সক্রিয় থাকায় তিনি কারাবরণও করেছেন।

আকরাম হুসাইন বলেন,

এই সমন্বয় কমিটির মূল কাজ হবে ঢাকা মহানগর উত্তর অঞ্চলের প্রতিটি থানায় এনসিপির সাংগঠনিক কাঠামো গড়ে তোলা। দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য যেসব শর্ত পূরণ করতে হয়, এই কমিটি সে লক্ষ্যেই কাজ করবে।

সর্বশেষ নিউজ