ভুল সংবাদ প্রচার করলে ব্যবস্থা: জানালেন আজাদ মজুমদার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ভুল সংবাদ প্রচার ভবিষ্যতে ভুল বা মিথ্যা সংবাদ প্রকাশ করলে সংশ্লিষ্ট গণমাধ্যম বা ব্যক্তির বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বুধবার (৪ জুন) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যে কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে, তা মানুষের মনে ভুল ধারণা তৈরি করতে পারে। তাই সরকার এই ধরনের কর্মকাণ্ড রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

তিনি আরও বলেন, “সম্প্রতি মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে যা সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং মিথ্যা। আমরা আশা করি যেসব গণমাধ্যম এ ধরনের সংবাদ ছেপেছে, তারা দ্রুত সংশোধনী প্রকাশ করবে এবং পাঠকের কাছে দুঃখ প্রকাশ করবে।”

আজাদ মজুমদার জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তবে ভুল তথ্য ইচ্ছাকৃতভাবে প্রচার করা হলে তা মেনে নেওয়া হবে না।

সর্বশেষ নিউজ