৫ মে ২০২৬, মঙ্গলবার

দেশজুড়ে বৃষ্টি ও উষ্ণতা—আবহাওয়ার পূর্বাভাসে যা জানানো হলো

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আজ শুক্রবার (২০ জুন) দেশের আটটি বিভাগেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কিছুটা বাড়তে পারে তাপমাত্রাও।

শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বেশিরভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া, দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিভাগভিত্তিক সর্বশেষ আবহাওয়ার তথ্য:
ঢাকা: গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৮° সেলসিয়াস।

রাজশাহী: সর্বোচ্চ তাপমাত্রা ২৬° এবং সর্বনিম্ন ২৪.২° সেলসিয়াস। অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

রংপুর: সর্বোচ্চ ৩০.৪° এবং সর্বনিম্ন ২৫.৮° সেলসিয়াস। পূর্বাভাস অনুযায়ী এখানে বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।

ময়মনসিংহ: আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২° এবং সর্বনিম্ন ২৬.৭° সেলসিয়াস।

সিলেট: সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৫° এবং সর্বনিম্ন ২৫.২° সেলসিয়াস। অনেক স্থানে ভারী বর্ষণ হতে পারে।

চট্টগ্রাম: সর্বোচ্চ ৩২.৮° এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াস। বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

খুলনা: সর্বোচ্চ ৩২° এবং সর্বনিম্ন ২৬.৫° সেলসিয়াস। এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

বরিশাল: সর্বোচ্চ তাপমাত্রা ২৮° এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াস। আকাশ থাকবে মেঘলা এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সামনের দিনগুলোতেও এমন আবহাওয়ার ধারা অব্যাহত থাকতে পারে। ফলে নাগরিকদের আবহাওয়ার পরিবর্তনের প্রতি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ নিউজ