সাম্য-ন্যায়ের সমাজ গঠনে কুরআন হাদিসের শিক্ষা অনুসরণীয়: চাঁবিপ্রবি ভিসিড. পেয়ার আহমেদ

কে এম সালাহউদ্দিন
spot_img
spot_img

চাঁদপুর তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুন) চাঁদপুর ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. পেয়ার আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. পেয়ার আহমেদ বলেন, “আমাদের সমাজে শান্তি, ন্যায়বিচার এবং সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে হলে সকলকে পবিত্র কুরআনের শিক্ষা ও রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে। কুরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাসুলের (সা.) জীবনাদর্শ মানবিকতা, ন্যায়, দয়া এবং সহনশীলতার আদর্শ উদাহরণ।
আমরা যদি এসব শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করি, তবে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হবে।”

তিনি আরও বলেন, “তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা শিক্ষার্থীদের শুধু হিফজের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, বরং তাদের মধ্যে চারিত্রিক গঠন, নেতৃত্বের গুণাবলি এবং সংস্কৃতি চর্চারও সুযোগ করে দিয়েছে—যা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচায়ক।”
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, উপস্থিত বক্তৃতা এবং ছোট নাট্য পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভার পরিচয় দেন।

এসময় বাংলাদেশ তাযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড.আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিলাল হোসেন মিয়াজী, পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ আব্দুল হান্নান রনি, আল আমিন একাডেমির সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম,প্রমুখ।

মাদ্রাসা সিনিয়র শিক্ষক মোঃ ইমরান হোসেনের সঞ্চালনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
মাদ্রাসায় সর্বমোট ২ শত’ ১২জন শিক্ষার্থী রয়েছে।
সবশেষে ২শত ১২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । তাঁদের উৎসাহিত করা হয়েছে যেন ভবিষ্যতে আরও সাফল্যের জন্য অর্জন করতে পারে।

সর্বশেষ নিউজ