ধানুশের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন মৃণাল

বিনোদন ডেস্ক
spot_img
spot_img

দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরের প্রেম নিয়ে সম্প্রতি বিনোদন জগতে তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন পার্টি ও ছবির স্ক্রিনিংয়ে দু’জনকে একসঙ্গে দেখতে পাওয়ার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়েছে নেটিজেনদের মাঝে।

এদিকে মৃণাল ঠাকুরের ইনস্টাগ্রামে ধনুশের বোনদের ফলো করার বিষয়টিও এই গুঞ্জনের পালে জোর হাওয়া দেয়। তাদের একসঙ্গে একটি ভাইরাল ভিডিও যেন এই জল্পনাকে আরও উসকে দেয়। অবশেষে এই সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মৃণাল ঠাকুর এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘ধানুশ শুধু আমার একজন ভালো বন্ধু।’

‘সন অফ সর্দার ২’-এর প্রিমিয়ারে ধনুশের উপস্থিতি নিয়ে যে জল্পনা চলছিল, সে প্রসঙ্গেও মৃণাল জানান, ‘সেই অনুষ্ঠানে ধানুশ এসেছিলেন অজয় দেবগনের আমন্ত্রণে এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এর আগে ‘তেরে ইশক মে’ ছবির পার্টিতে ধনুশের সঙ্গে মৃণালকে দেখা গিয়েছিল।

এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন প্রথম সামনে আসে। দীর্ঘ ১৮ বছর ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ থাকার পর ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই ছেলে রয়েছে, লিঙ্গা এবং ভ্রমণ। যদিও বিচ্ছেদের পরেও তাদের একসঙ্গে দেখা যায়।

সর্বশেষ নিউজ