বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিবে: অ্যাডভোকেট বোরহান উদ্দিন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
spot_img
spot_img

 

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন বলেছেন, বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যায়, তবে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।

তিনি আরও বলেন, নতুন শিক্ষার্থীদের মাধ্যমে কলেজে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। তোমাদের স্বপ্ন পূরণ ও সফল মানুষ হয়ে ওঠার জন্য পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও আদর্শকে ধারণ করতে হবে। শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যও অত্যন্ত প্রয়োজন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজে নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদ জিয়া গার্লস ল্যাবরেটরি ইনস্টিটিউট ও শহীদ জিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা একে এম মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম এ শুক্কুর পাটোয়ারী। এছাড়াও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ