চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়ার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের মদিনা বাজার ও বৌবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন তিনি।
এ সময় বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা চাই উন্নত চাঁদপুর, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে। জনগণের ভোটেই এবার সমর্থন পেলে এলাকায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, আমরা যদি দায়িত্ব পাই, তবে মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা করব। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে জনগণকে প্রকৃত সেবা দেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং চাঁদপুর জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অ্যাডভোকেট আব্দুল কাদের খান।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং বিষ্ণুপুর ইউনিয়ন সভাপতি কাজী মো. আবু তাহের এবং সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসাইন রাকিব।
এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সবুজবাগ থানার সভাপতি মাইনুদ্দিন প্রধানিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং বিষ্ণুপুর ইউনিয়ন সেক্রেটারি আল আমিন আখন্দ, ১নং ওয়ার্ড সভাপতি মো. মুসলিম খান ও ২নং ওয়ার্ড সভাপতি জামান বেপারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সভাপতি মো. দেলোয়ার হোসেন সরকার, জিলানী, জিয়াউর রহমান, আবুল কাশেম, আফজাল, মহাসিনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম। হামদ-নাত পরিবেশন করেন উপজেলা সাংস্কৃতিক বিভাগের সভাপতি খাজা তানভীর।
পরে তিনি মনোহারখাদী কমলকৃষ্ণ সরকার বাড়ি, দমোদরদী শ্রীশ্রী সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।

