সড়ক দুর্ঘটনায় আহত জয়নাল আবেদীন মাস্টারকে হাসপাতালে দেখতে গেলেন অ্যাডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

আলামিন স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক ও শাহমাহমুদপুর ইউনিয়নের কুমরাডুগী এলাকার কৃতিসন্তান হাফেজ মাওলানা জয়নাল আবেদীন মাস্টার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

তিনি হাসপাতালে ৪ নম্বর কেবিনে চিকিৎসাধীন জয়নাল আবেদীন মাস্টারের সঙ্গে সাক্ষাৎ করে তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

অ্যাডভোকেট শাহজাহান মিয়া

এ সময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, আব্দুর রশিদ খান, জয়নাল আবেদীন মাস্টারের জামাতা ফয়েজ মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, জয়নাল আবেদীন মাস্টার একজন শিক্ষিত, নীতিবান ও সমাজসেবক মানুষ। আমরা তার সুস্থতা কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যেন তিনি দ্রুত আরোগ্য লাভ করেন।

সর্বশেষ নিউজ