লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আহমদিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন “স্বপ্ন নিয়ে’র” পরিচালক প্রশাসন মীর তানভীর উদ্দিন আহম্মেদ।
গত ১৪.০৮.২০২৫ তারিখে এডহক কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২ বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয় । তারই প্রেক্ষিতে গত ১৪.১০.২০২৫ তারিখে আগামী ২ বছর মেয়াদে দায়িত্ব পালনের জন্য মীর তানভীর উদ্দিন আহম্মেদ কে রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি করে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি আদেশ জারি করে ।
শিক্ষানুরাগী, ক্রীড়াপ্রেমী, সমাজসেবী, দক্ষ সংগঠক মীর তানভীর উদ্দিন আহম্মেদ লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরগাজী ইউনিয়নের ঐতিহ্যবাহী মীর পরিবারের সন্তান। মরহুম মীর সাহেবের নাতি এবং মীর খবির উদ্দিন আহম্মেদের একমাত্র ছেলে।
দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ কে ধন্যবাদ প্রদান করেন।
রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়নে তিনি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন
মীর তানভীর রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি
নিজস্ব প্রতিবেদক

