ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে: অ্যাডভোকেট শাহজাহান

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, দেশে অন্যায়, অবিচার, সন্ত্রাস ও দুর্নীতি মহামারির মতো ছড়িয়ে পড়েছে। ইসলামভিত্তিক ন্যায় ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করতে হলে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। দাঁড়িপাল্লার বিজয়ই এই পরিবর্তনের পথ খুলে দিতে পারে।

তিনি আরও বলেন, আমরা জনগণের সেবা ও অধিকার রক্ষার রাজনীতি করি। ভোটের মাধ্যমে ন্যায়, আদর্শ ও উন্নয়নের পক্ষে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কর্মী ও সমর্থকরা অংশ নেন। বক্তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, চাঁদপুর জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অ্যাডভোকেট আব্দুল কাদের খান, এবং জেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মিজানুর রহমান এবং পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা সিয়াম খান। এছাড়াও উপস্থিত ছিলেন বায়তুলমাল সেক্রেটারি মো. মনির হোসেন, স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ নিউজ