পীর শাহ ফয়সাল রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আহমদিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন রামগতি দায়রার পীর শাহ মোহাম্মদ ফয়সাল।

আগামী ২ বছর মেয়াদে দায়িত্ব পালনের জন্য শাহ মোহাম্মদ ফয়সালকে রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি আদেশ জারি করে ।

শাহ মোহাম্মদ ফয়সাল ঐতিহ্যবাহী রামগতি দায়রা শরীফের সন্তান বর্তমান গদিনশীন পীর, চাঁদশাহী খানকা শরীফের উত্তরসূরী, যুদ্ধকালীন রামগতি-হাতিয়া ২ থানার বিএলএফ সি জোনের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আবদুল মাজেদ এর বড় সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, দূর্নিবার শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক,
সামাজিক সংগঠন দৃষ্টির সভাপতি, একসময়ের টিভি বিতার্কিক এবং বিশ্বের এক নাম্বার কোম্পানি ওয়ালমার্টের লিড স্পেশালিষ্ট।
‎
‎দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করায় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ কে এবং কলেজের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রদান করেন ‎এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

সর্বশেষ নিউজ