বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে বিএনপি নেতার প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঝালকাঠির জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা মাধ্যমিক বিদ্যালয়ে গত শনিবার (২ নভেম্বর) পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ ও রাজনৈতিক প্রচারণা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

জানা গেছে, এই প্রচারণা করেছেন গোলাম আজম সৈকত — তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক।

বিদ্যালয়ের শ্রেণিকক্ষ বন্ধ থাকাকালীন-ই তিনি শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের সামনে প্রবেশ করে তারা মাঝে লিফলেট বিতরণ ও বক্তব্য প্রদান করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজামাল খান জানান, “সৈকত নামের এক ব্যক্তি এলাকায় জানাজায় এসেছিলেন। তারপর বিদ্যালয়ে এসে শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের একত্র করে কথা বলেন ও লিফলেট বিতরণ করেন। সময় আনুমানিক দুপুর সাড়ে ১২টা ও কোনো পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল না।”

অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। এক অভিভাবক বলছেন, “বিদ্যালয় হলো লেখাপড়ার স্থান, রাজনীতি শেখার নয়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করা উচিত।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার আজীম বলেন, “বিদ্যালয় চলাকালে পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক কর্মসূচি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি অনৈতিক ও আইনবহির্ভূত। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অপরপক্ষে, গোলাম আজম সৈকত দাবি করেছেন, “আমি ওই এলাকার একটি জানাজায় গিয়েছিলাম। ফেরার পথে বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে দেখা করি। তাঁদের অনুমতি নিয়েই শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ নিয়ে আলোচনা করি ও লিফলেট দিই। এটি কোনো নির্বাচনী প্রচারণা ছিল না।”

সর্বশেষ নিউজ