হাইমচরে জামায়াত নেতা অ্যাডভোকেট শাহজাহান মিয়ার উপস্থিতিতে আকিকা অনুষ্ঠান

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলার সেক্রেটারি জসিম উদ্দিন বাহারের সন্তানের আকিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম এবং চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে জসিম উদ্দিন বাহারের নিজ বাসভবনে পারিবারিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আকিকার অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে অ্যাডভোকেট শাহজাহান মিয়া নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, “আকিকা একটি সুন্নত ইবাদত। সন্তানের উত্তম চরিত্র ও ইসলামি আদর্শে বেড়ে ওঠার জন্য পরিবারকে ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— চাঁদপুর পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, হাইমচর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসাইন, স্থানীয় নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

সর্বশেষ নিউজ