সড়ক দুর্ঘটনায় আহত চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. এমরান হোসেনের বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নিয়েছেন এবং সুস্থতা কামনা করে দোয়া করেছেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে অ্যাডভোকেট এমরান হোসেনের বাসায় যান চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম, চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান খান, অ্যাডভোকেট আবদুল কাদের খান এবং শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সবুজ খান।
নেতারা অ্যাডভোকেট এমরান হোসেনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

