তেঁতুলিয়ায় ফজলে রাব্বীর ওপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি
spot_img
spot_img

তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তে পতাকা স্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বীর ওপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্রজনতা ব্যানারে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়–ঢাকা জাতীয় মহাসড়কে ঘণ্টাব্যাপি এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, এনসিপির বোদা উপজেলার প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, ছাত্র শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।

‘পরিকল্পিত হামলা, মেনে নেওয়া যায় না’

মানববন্ধনে বক্তারা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধা রাব্বীর ওপর হামলা পরিকল্পিতভাবে চালানো হয়েছে। মুক্তচিন্তা ও বৈষম্যের বিরুদ্ধে যারা কাজ করেন, তাঁদের ভয় দেখাতে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সর্বশেষ নিউজ