চাঁদপুরে আধুনিক আবাসন পরিকল্পনা নিয়ে সেমিনার চাঁদপুর রিয়েল এস্টেটের

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

চাঁদপুর শহরে আধুনিক ও নিরাপদ আবাসনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে চাঁদপুর রিয়েল এস্টেট লিমিটেড। “সহজ আকর্ষণের মূল্য, নিরাপদ বিনিয়োগ” স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি উত্তর জি.ডি রোড ও চেয়ারম্যান ঘাট এলাকায় ফ্ল্যাট বুকিং কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি বিপনিবাগ পৌর মার্কেটের পেছনে তাঁদের তিনটি নতুন প্রকল্পের পরিকল্পনা চলছে।

শনিবার সন্ধ্যায় ফয়সাল শপিং কমপ্লেক্সের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় গ্রাহকসেবা, ব্যবসায়িক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে “হালাল ইনকাম” শীর্ষক একটি সেমিনার আয়োজন করে প্রতিষ্ঠানটি।

সেমিনারে কর্মকর্তারা বলেন, সাধারণ মানুষের জন্য সহজ, স্বচ্ছ ও নিরাপদ আবাসনসেবা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। জমি, প্লট এবং ফ্ল্যাট কেনাবেচায় পেশাদারিত্ব বজায় রেখে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে গড়ে উঠতে চান তাঁরা। তাঁরা আরও বলেন, চাঁদপুরসহ দেশে পরিকল্পিত ও মানসম্মত রিয়েল এস্টেট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি আস্থা তৈরি করাই তাঁদের মূল ভিশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাফিজ মো. আবু নাসির মিয়াজী, ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট জাবির হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. রাহাদুল ইসলাম, প্রশিক্ষণ ও বিপণন পরিচালক ইঞ্জিনিয়ার আশরাফ আলী, প্রকল্প পরিচালক মারুফ আহমেদ এবং অর্থ পরিচালক হাফেজ মো. রাহাদু ইসলাম।

বক্তারা বলেন, আধুনিক, টেকসই ও নৈতিক আবাসনব্যবস্থা গড়ে তুলতে তাঁরা সমন্বিতভাবে কাজ করছেন। রিয়েল এস্টেট খাতকে গ্রাহকবান্ধব এবং বিশ্বাসযোগ্য করে তুলতে প্রয়োজনীয় সংস্কার ও পরিকল্পনার কথাও তুলে ধরেন তাঁরা।

সর্বশেষ নিউজ