বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ববাসী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

স্বাধীনতার ৫৪ বছর উদযাপন উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর বিশ্বের সামনে উপস্থাপিত হতে যাচ্ছে সর্ববৃহৎ পতাকা-প্যারাস্যুটিং আয়োজন।

বিজয় দিবসের এদিন বেলা ১১টা থেকে রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। এ সময় অনুষ্ঠিত হবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড-শো।

১৬ ডিসেম্বর বেলা ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদযাপন উপলক্ষে হাতে পতাকা নিয়ে আকাশ থেকে প্যারাস্যুটিং করে নামবেন।

উল্লেখ্য, জনসাধারণের জন্য এই বিশেষ আয়োজন উন্মুক্ত থাকবে।

সর্বশেষ নিউজ