চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় তিনি চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, সদর আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট শেখ ছালেহ, সমাজসেবক আব্দুস শুক্কুর মস্তান, জেলা সেক্রেটারি শেখ বেলায়েত হোসাইন, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, সদর সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের হোসাইন খানসহ জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া বলেন, “আজ আমি চাঁদপুর-৩ আসনে মনোনয়ন ফরম দাখিল করেছি। আমি আশা করছি, এই আসনের বাসিন্দারা নিরাপদে থাকবে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জনগণের নিরাপত্তার স্বার্থে লাইসেন্সবিহীন অস্ত্র উদ্ধার করা প্রয়োজন। এ বিষয়ে সরকার যে আশ্বাস দিয়েছে, তা বাস্তবায়ন হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে চাঁদপুরকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যাশা নিয়ে এই যাত্রা শুরু করেছি। আমরা বিশ্বাস করি ভোটাররা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।”

সর্বশেষ নিউজ