কুমিল্লা’য় স্বামীর কাছ থেকে স্ত্রী’কে ছিনিয়ে গণধর্ষণ, আটক ৪

কুমিল্লা জেলা প্রতিনিধি
spot_img
spot_img

কুমিল্লার চান্দিনায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে (২১) তুলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার ( মে) ভোরে উপজেলার কামারখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে ওই দম্পতি মাদারপুর গ্রাম থেকে পায়ে হেঁটে যাচ্ছিলেন। কামারখোলাএওয়াজবন্দ সড়কের নির্জন স্থানে ওত পেতে থাকা একদল বখাটে তাদের পথরোধ করে। তারা স্বামীকে মারধর করে আটকে রেখে জোরপূর্বক স্ত্রীকে তুলে নিয়ে যায় এবং রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

ভোররাতে অভিযুক্তরা ওই গৃহবধূকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে স্বামীর কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নিরুপায় স্বামী কৌশলে স্বজনদের বিষয়টি জানান এবং জাতীয় জরুরি সেবা৯৯৯’- কল দিয়ে পুলিশের

সহায়তা চান। খবর পেয়ে ভোর ৫টার দিকে চান্দিনা থানা পুলিশ কামারখোলা গ্রামে ঝটিকা অভিযান চালিয়ে চার অভিযুক্তকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

আটককৃতরা হলেনআশিক, তারেক, আরিফ ইসমাইল। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ নিউজ