৫ মে ২০২৬, মঙ্গলবার

মাস শেষেও বেতন মেলেনি? কঠিন এই সময়ে মাথা ঠান্ডা রাখার চারটি কৌশল

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

মাস শেষ হলেও ব্যাংক অ্যাকাউন্টে বেতনের দেখা নেই? অফিসের দিক থেকেআসছে শিগগিরইএমন আশ্বাস শুনে দিন পার করা অনেকের জন্যই এখন তিক্ত এক বাস্তবতা। এমন পরিস্থিতিতে ক্ষোভ বা হতাশায় ভেঙে না পড়ে বরং বিচক্ষণতার সাথে পরিস্থিতি সামলানো জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, বেতন না পাওয়াটা কষ্টের হলেও এই সময়ে মাথা ঠান্ডা রাখাটাই বড় চ্যালেঞ্জ।

বাস্তবতাকে গুরুত্ব দিন: বেতন পাননি মানেই হুট করে চাকরি ছেড়ে দেওয়ার চিন্তা করা ঠিক হবে না। আগে বোঝার চেষ্টা করুন সমস্যাটি ঠিক কোথায়কোম্পানির সাময়িক আর্থিক সংকট নাকি প্রশাসনিক জটিলতা। সহকর্মীদের সাথে আলোচনা করে পরিস্থিতির গভীরতা বোঝার চেষ্টা করুন।

যোগাযোগ বাড়ান: নিজের ভেতরে ক্ষোভ চেপে না রেখে এইচআর বা কর্তৃপক্ষের সাথে সরাসরি নম্রভাবে কথা বলুন। ইমেইল বা বার্তার মাধ্যমে বেতন বিলম্বের কারণ এবং সম্ভাব্য তারিখ জানতে চান। এতে কর্তৃপক্ষ আপনার প্রয়োজনের বিষয়টি গুরুত্বের সাথে নেবে।

ব্যয় সংকোচন পরিকল্পনা: সংকটকালীন সময়ে বিলাসবহুল খরচ একদম বন্ধ করে দিন। বাড়ি ভাড়া, খাবার ওষুধের মতো মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে একটি তালিকা তৈরি করুন। প্রয়োজনে পরিবারের সাথে পরিস্থিতি শেয়ার করুন যাতে মানসিক আর্থিক সহযোগিতা পাওয়া সহজ হয়।

বিকল্প আয়ের উৎস: এই সময়ে ফ্রিল্যান্সিং, পার্টটাইম কাজ বা টিউশনির মতো বিকল্প উপায়ের কথা ভাবতে পারেন। এটি আপনার তাৎক্ষণিক অভাব পূরণে সাহায্য করবে। এছাড়াও দীর্ঘদিন বেতন বকেয়া থাকলে শ্রম আইন অনুযায়ী আপনার অধিকার সম্পর্কে সচেতন হোন এবং প্রয়োজনে আইনি পরামর্শ নিন।

সর্বশেষ নিউজ