১১ মে ২০২৬, সোমবার

লক্ষ্য অর্জনে বিএনপি নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে বিএনপি যে ইশতেহার দিয়েছিল, তা সর্বশক্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। বিএনপি নেতাদের সহযোগিতা ছাড়া সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না।

শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বৈঠকে দলের তৃণমূলের নেতাদের এই বার্তা দেন প্রধানমন্ত্রী।

সরকারের নীতি ও কাজের সঙ্গে দলের নেতাদের সেতুবন্ধ মজবুত করতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাদের সঙ্গে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান স্পষ্ট করে বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই সরকার ও দলের রাজনৈতিক অগ্রাধিকার।

এ সময় সরকারবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচার ও বহুমুখী কূটচাল মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ, ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার নির্দেশনা দেন তারেক রহমান।

অনুষ্ঠানে সরকার পরিচালনা ও রাজপথের রাজনীতির মধ্যে যাতে দূরত্ব না বাড়ে, সে জন্য দল ও অঙ্গ-সংগঠনের নেতাদের সতর্ক করেছে বিএনপি। পরে রুদ্ধদার বৈঠকে বসেন নেতারা। সরকারের মধ্যে দল যাতে বিলীন না হয়, সে বার্তাও দেওয়া হয়।

সর্বশেষ নিউজ