শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং বিদ্যমান জনশক্তির দক্ষতা বৃদ্ধি করা। সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
শনিবার তিনি ঠাকুরগাঁও-এ বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনকালে এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী আরও জানান, কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ঠাকুরগাঁওয়ে নতুন নতুন রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে আলুভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দেশে আলু উৎপাদন পর্যাপ্ত হলেও রপ্তানিযোগ্য আলুর ঘাটতি রয়েছে, তাই নতুন জাত উদ্ভাবনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে একটি ইপিজেড রয়েছে যেখানে শিল্প উদ্যোক্তারা কাজ করছেন। নতুন বিসিক শিল্পনগরীতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা হবে। ইতোমধ্যে একাধিক উদ্যোক্তা প্লট নিয়ে শিল্প স্থাপনে আগ্রহ দেখিয়েছেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা: শিল্পমন্ত্রী
অনলাইন ডেস্ক

