৪০ মিনিট পর ফেসবুক-হোয়াটসঅ্যাপের ‘কামব্যাক’

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে সাময়িক সেবা বিঘ্নের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর ব্যবহারকারীরা এসব প্ল্যাটফর্মে প্রবেশে সমস্যার সম্মুখীন হন।

ব্যবহারকারীরা জানান, ফেসবুকে প্রবেশ করতে গেলে ‘Sorry, something went wrong’ বার্তা প্রদর্শিত হচ্ছিল। এতে অনেকেই নিজেদের অ্যাকাউন্টে সমস্যা হয়েছে বলে মনে করে বিভ্রান্তিতে পড়েন।

তবে প্রায় ৪০ মিনিট পর থেকে ধীরে ধীরে সেবাগুলো স্বাভাবিক হতে শুরু করে।

রিয়েল-টাইম আউটেজ মনিটরিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকেই ফেসবুক ডাউন হওয়ার বিষয়ে ব্যাপক রিপোর্ট জমা পড়তে শুরু করে।

আনাস নামের এক ব্যবহারকারী বলেন, “হঠাৎ ফেসবুকে ঢুকতে না পেরে ভয় পেয়ে যাই। প্রথমে মনে হয়েছিল আমার অ্যাকাউন্টেই কোনো সমস্যা হয়েছে। পরে দেখি অন্যরাও একই সমস্যায় পড়েছেন।”

তবে এ বিষয়ে মেটা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা বা বিবৃতি দেয়নি।

সর্বশেষ নিউজ