ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে বৃক্ষরোপণ অভিযান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের ঢাকা গড়ার লক্ষ্যে ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’-এর উদ্যোগে

শনিবার (২০ জুন) রাজধানীর পল্টনে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমানের নেতৃত্বে বৃক্ষরোপণ অভিযানে ফাউন্ডেশনের যুব সদস্যরা অংশগ্রহন করেন।

পল্টন এলাকার বিভিন্ন স্থানে ফাউন্ডেশনের যুব সদস্যরা ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে এক প্রচারাভিযান পরিচালনা করেন। এসময় তাঁরা পরিবেশের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাঁচতে পথচারী, ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের গাছ রোপণের ওপর গুরুত্বারোপ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নিবার্হী সদস্য সুলতান উদ্দিন, এনামুল হক, আব্দুর রহমানসহ ফাউন্ডেশনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সর্বশেষ নিউজ