রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির বিষয়ে ওই ছয় ঘণ্টার পূর্বাভাসে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে। রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে।

