ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৩৪, মিরপুরেই ১৫২

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টার অভিযানে ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৩৭টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএমপি জানায়, সবচেয়ে বেশি ১৫২ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগে ৯৫, ওয়ারীতে ৮০, মতিঝিলে ৬৬, লালবাগে ৫৩, উত্তরায় ৩৩, গুলশানে ৩০, রমনায় ২৩ ও গোয়েন্দা বিভাগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে এক কেজি গাঁজা, এক হাজার ৫০৬ পিস ইয়াবা, চারটি মোবাইল ফোন ও চারটি চাকু উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।

সর্বশেষ নিউজ