তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিকল্প ভাবনা, সিদ্ধান্ত হয়নি বিএনপির

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পক্ষে থাকলেও সরকার গঠনের প্রক্রিয়ায় রাষ্ট্রপতি ও বিচার বিভাগকে যুক্ত করার বিষয়ে আপত্তি রয়েছে বিএনপির। এ অবস্থায় প্রধান উপদেষ্টা নির্বাচন এবং উপদেষ্টা পরিষদ গঠনের বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা চলছে।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জাতীয় সংসদের সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটিতে সংসদের উচ্চকক্ষ, স্পিকার এবং সরকার ও বিরোধী দলের সম্মতির ভিত্তিতে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব এসেছে। তবে কোনো পদ্ধতি চূড়ান্ত হয়নি।

শনিবার (২৪ অক্টোবর) সংসদ ভবনে কমিটির নবম বৈঠক শেষে সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, তত্ত্বাবধায়ক সরকারের গঠনপ্রক্রিয়া ও কর্মপরিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উচ্চকক্ষ গঠিত হলে সেটিকে কেন্দ্র করে এ সরকার গঠনের সুযোগ রাখা যায় কি না, তাও বিবেচনায় রয়েছে।

সরকার ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে দায়িত্ব দেওয়া এবং অন্য প্রতিষ্ঠান থেকে উপদেষ্টা নিয়োগের বিষয়ও আলোচনায় এসেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে এগোতে চায় সরকার। প্রয়োজন হলে অংশীজনদের সঙ্গে আরও আলোচনা হতে পারে। কমিটির সুপারিশ ও দলের চূড়ান্ত অবস্থান প্রকাশের পরই কাঠামো স্পষ্ট হবে।

সর্বশেষ নিউজ