বুধবার (২৮ অক্টোবর) ভোরে পুনের বুধওয়ার পেথ এলাকার একাধিক যৌনপল্লীতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে পু/লিশ।
পু/লিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধওয়ার পেথ এলাকার কয়েকটি যৌনপল্লীতে অভিযান চালানো হয়। সেখান থেকে ছয় নারীকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রায় চার মাস আগে ভালো বেতনে চাকরির আশ্বাস দিয়ে তাদের বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ দেওয়া হয়নি। বরং পুনে শহরে এনে যৌনপল্লীর পরিচালনাকারীদের কাছে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়।
পু/লিশের এক কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া নারীদের কারও কাছেই বৈধ পাসপোর্ট বা পরিচয়পত্র ছিল না। চাকরির প্রলোভন দেখিয়ে সীমান্ত পার করানোর পর তাদের পাচারকারীদের নিয়ন্ত্রণে রাখা হয়। পরে জোর করে দেহ ব্যবসায় নামানো হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযানের পর ফারাসখানা থানায় মানবপাচার ও জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে চারজনের বিরুদ্ধে মা/মলা হয়েছে। এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পু/লিশ। বাকি দুই অভিযুক্ত পলাতক।
পুনের বুধওয়ার পেথ এলাকা দীর্ঘদিন ধরেই নারী পাচারকারীদের অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত। বাংলাদেশ থেকে পাচার করে আনা নারীদের এ এলাকায় নিয়ে যাওয়ার অভিযোগ আগেও উঠেছে। চলতি বছরের মার্চ মাসেও একই এলাকার একটি যৌনপল্লী থেকে চার বাংলাদেশি নারীকে উদ্ধার করেছিল পুনে সিটি পু/লিশ।

