১৩ জেলা ও মহানগরে যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দেশব্যাপী মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ভেঙে দিয়ে সংগঠনকে আরও গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের নতুন আরও ১৩টি জেলা ও মহানগরে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এসব আংশিক কমিটির অনুমোদন দেন। যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ঘোষিত এসব কমিটিকে আগামী এক মাসের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘোষিত জেলা ও মহানগর কমিটিগুলোর প্রধান নেতৃত্ব:

  • গাজীপুর মহানগর: সভাপতি সাজেদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান রাজু এবং সাধারণ সম্পাদক শেখ ইমরান রেজা।

  • গাজীপুর জেলা: সভাপতি ইযাছির আকরাম পলাশ, সিনিয়র সহসভাপতি তপন খান এবং সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান।

  • ময়মনসিংহ মহানগর: সভাপতি জোবায়েদ হোসেন শাকিল, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রাসু।

  • ময়মনসিংহ উত্তর জেলা: সভাপতি সুজাউদ্দৌলা সুজা, সিনিয়র সহসভাপতি রবিউল করিম বিপ্লব এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু।

  • ময়মনসিংহ দক্ষিণ জেলা: সভাপতি আবু সাঈদ ফরহান, সিনিয়র সহসভাপতি গোলাম মোশাওয়ার সোহাগ এবং সাধারণ সম্পাদক নাইমুল করিম লুইন।

  • বাগেরহাট জেলা: সভাপতি সুজন মোল্লা, সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ এবং সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ।

  • ভোলা জেলা: সভাপতি মোহাম্মদ ফয়রুল ইসলাম ফেরদৌস, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন।

  • পটুয়াখালী জেলা: সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সিনিয়র সহসভাপতি আল আমিন সুজন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমু।

  • বরিশাল মহানগর: সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান তৌহিদ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না।

  • বরিশাল উত্তর জেলা: সভাপতি মোহাম্মদ কায়সার আহমেদ এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি।

  • বরিশাল দক্ষিণ জেলা: সভাপতি মো. হাবিবুল্লাহ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ।

  • বরগুনা জেলা: সভাপতি মোহাম্মদ জাবেদুল ইসলাম জুয়েল এবং সাধারণ সম্পাদক ইসতিয়াক উল জলিল সোহাগ।

  • চাঁদপুর জেলা: সভাপতি নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।

সর্বশেষ নিউজ