‘মেয়েরা সফল হওয়ার আগে বিয়ে কোরো, নাইলে এয়ারপোর্টে আটকাবে’: শবনম ফারিয়া

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
নারীদের সাফল্য অর্জনের আগেই বিয়ে করে নেওয়ার পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোঁচা বা ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।
৩০ সেপ্টেম্বর (বুধবার) অভিনেত্রী তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে এই বিষয়ক একটি পোস্ট দেন।
স্ট্যাটাসে শবনম ফারিয়া লিখেন, “মেয়েরা মহাকাশে যাবে, এভারেস্ট জয় করবে, বৈজ্ঞানিক হয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, স্কলারশিপ পেয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বে, গবেষণা করবে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাবে, অলিম্পিকে খেলতে যাবে, বিশ্বকাপ খেলবে… কিন্তু আপারা এসব করার আগে তোমরা বিয়ে করে যাইয়ো, নাইলে কিন্তু এয়ারপোর্টে আটকায় দিবে! তখন আর এসব কিছুই করতে পারবা না!”
সাম্প্রতিক কোনো সামাজিক প্রেক্ষাপট বা বিমানবন্দরে ভ্রমণ নির্দেশনাসংক্রান্ত খবরের জের ধরে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি এই প্রতিক্রিয়া জানিয়েছেন বলে নেটিজেনদের ধারণায় উঠে এসেছে।

সর্বশেষ নিউজ