অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বাড্ডায় লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

রাজধানীর দক্ষিণ বাড্ডার ‘নিউ বি-বাড়িয়া বেকারি অ্যান্ড সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে এই জরিমানা করা হয়।

বুধবার (৪ নভেম্বর) বাড্ডার দারোগা বাড়ির মোড় এলাকায় প্রতিষ্ঠানটির ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদনকারী কারখানায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় পরিচালিত অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির অনুকূলে কোনো সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ নেই। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় বিএসটিআই আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা এবং আগামী সাত কর্মদিবসের মধ্যে লাইসেন্স নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ নিউজ