টিপটিপ করে জ্বলছে চুলা, কষ্ট হচ্ছে রান্না করতে

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য জাতীয় গাস গ্রিডে সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে।

ফলে রাজধানী ঢাকার আজিমপুর, ধানমন্ডি, বাড্ডা, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আবাসিক গ্রাহকেরা রান্নার কাজে চরম ভোগান্তিতে পড়েছেন, অনেকের চুলাই জ্বলছে না আবার কোথাও টিপটিপ করে জ্বলায় রান্না ব্যাহত হচ্ছে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত চার দিন সামিটের টার্মিনালটিতে রিগ্যাসিফিকেশন বন্ধ থাকবে। এতে দৈনিক এলএনজি সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে, যার সরাসরি প্রভাব পড়েছে তিতাস গ্যাস বিতরণ অঞ্চলে। তিতাসের কর্মকর্তারা জানান, ঢাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ কমে যাওয়ায় ও অবৈধ সংযোগের কারণে সংকট ঘনীভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প এফএসআরইউ স্থাপন ও দেশীয় গ্যাস উৎপাদন না বাড়ানো পর্যন্ত এ ধরনের সরবরাহ ঝুঁকি থেকেই যাবে।

সর্বশেষ নিউজ