বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে ‘দাঁড়িপাল্লা’ সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছেন এমপি প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
রোববার (২৪ আগস্ট) বিকেল ৩টায় অর্ধশতাধিক কর্মী ও সমর্থক নিয়ে তিনি ইউনিয়নের সাহেব বাজার, বাঁশতলী বাজার, মমিনপুরসহ বাগাদীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন। এ সময় হাটবাজারে পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত তুলে অভিবাদন গ্রহণ করেন।

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শাহজাহান মিয়া গণসংযোগে বলেন,
“দাঁড়িপাল্লা জনগণের ন্যায়বিচার, সমতা ও কল্যাণের প্রতীক। আল্লাহর আইন অনুযায়ী ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আমি নির্বাচিত হলে এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করব।”

তিনি আরও বলেন, “চাঁদপুর-৩ আসনের জনগণ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে সেই পরিবর্তন আসবে।”
গণসংযোগ শেষে তিনি সকলকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন—বাগাদী ইউনিয়ন সভাপতি মাওলানা মো. বেলায়েত হোসেন খান, সেক্রেটারি ডা. আলী হোসাইন, ১ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মো. রাসেল পাটওয়ারী, সেক্রেটারি মো. সাহাদাত হোসেন বেপারী, ২ নং ওয়ার্ড সভাপতি মো. মিজানুর রহমান শেখ, সেক্রেটারি মো. হারুনুর রশিদ তালুকদার, ৩ নং ওয়ার্ড সভাপতি মো. ইয়াছিন, ৭ নং ওয়ার্ড ইউপি মেম্বার মো. মোশারফ হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

