মীর তানভীর রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আহমদিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন “স্বপ্ন নিয়ে’র” পরিচালক প্রশাসন মীর তানভীর উদ্দিন আহম্মেদ।
‎
‎গত ১৪.০৮.২০২৫ তারিখে এডহক কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২ বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয় । তারই প্রেক্ষিতে গত ১৪.১০.২০২৫ তারিখে আগামী ২ বছর মেয়াদে দায়িত্ব পালনের জন্য মীর তানভীর উদ্দিন আহম্মেদ কে রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি করে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি আদেশ জারি করে ।
‎
‎শিক্ষানুরাগী, ক্রীড়াপ্রেমী, সমাজসেবী, দক্ষ সংগঠক মীর তানভীর উদ্দিন আহম্মেদ লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরগাজী ইউনিয়নের ঐতিহ্যবাহী মীর পরিবারের সন্তান। মরহুম মীর সাহেবের নাতি এবং মীর খবির উদ্দিন আহম্মেদের একমাত্র ছেলে।
‎
‎দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ কে ধন্যবাদ প্রদান করেন।
‎
‎রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়নে তিনি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন

সর্বশেষ নিউজ