চাঁদপুরের হাইমচর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
সভায় হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তিনি এলাকার মাদক, চুরি ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতয়াল, উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, জামায়াত ইসলামের আমির মাওলানা আবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম শিমুল, মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ এহসানুল হক, পল্লী বিদ্যুৎ’র এজিএম রোকসানা আক্তার, বিআরডিবি কর্মকর্তা আব্দুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা আজহার উদ্দিন এবং ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনির সিকদার।
সভায় আরও উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, চাঁদপুর সময় পত্রিকার সম্পাদক ও সাংবাদিক মোঃ আলমগীর হোসেন আসিফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভার আলোচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সমন্বিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের সঙ্গে স্থানীয় প্রতিনিধিদের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

