নদী থেকে ৩ ভাইবোনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ বাবা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
spot_img
spot_img

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন।

২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।

উদ্ধার হওয়া তিনজন হলেন হেলাল উদ্দিনের ছেলে সজীব, মেয়ে সামিয়া ও ছোট ছেলে সামিন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৩ যাত্রী ট্রলারে রওনা হন। পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।

এ সময় আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। রাশিদা নামে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ হেলাল উদ্দিনকে উদ্ধারে অভিযান চলছে।

সর্বশেষ নিউজ