কাশিমপুর কারাগারে নেওয়ার পথে বাথরুমের কথা বলে পালালেন ‘পিচ্চি রাজা’

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এ নেওয়ার পথে প্র পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন মাদক ও বিস্ফোরক মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ (৩০)।
২৭ সেপ্টেম্বর (রবিবার) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাইমাইল এলাকায় আসামি বহনকারী গাড়ি থেকে কৌশলে পালিয়ে যান তিনি।
পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, রবিবার সকালে আদালতের হাজিরা শেষে ঢাকা থেকে অন্য ২৯ জন আসামির সঙ্গে তাকে কাশিমপুর কারাগারে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে বাইমাইল এলাকায় পৌঁছালে আসামি পিচ্চি রাজা শৌচকর্ম করবেন বলে চিৎকার শুরু করেন। গাড়িতে থাকা দায়িত্বপ্রাপ্ত এসআই তাকে গাড়ি থেকে নিচে নামালে তিনি সুযোগ বুঝে দ্রুত পালিয়ে যান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান ও কাশিমপুর কারাগারের জেলার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছিল। বিস্ফোরক ও একাধিক মামলার এই বন্দীকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের তদন্ত ও অভিযান শুরু হয়েছে।

সর্বশেষ নিউজ