বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান, পালিয়েছেন পরিবারের সদস্যরা

মো. ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img

জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। বিয়ের আশ্বাসে দীর্ঘদিন সম্পর্ক, শারীরিক সম্পর্ক স্থাপন এবং টাকা নেওয়ার অভিযোগ করেছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে উপজেলার নাংলা ইউনিয়নের রূপসীহাঁটা গ্রামের সুরুজ্জামানের ছেলে আলী হোসেনের বাড়িতে অবস্থান করছেন ওই তরুণী।

তরুণীর দাবি, আলী হোসেনের সঙ্গে তাঁর পাঁচ বছরের প্রেমের সম্পর্ক। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং প্রতি মাসে আলী হোসেনকে পাঁচ থেকে ১০ হাজার টাকা দিতেন। তাঁর আরও অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে আলী হোসেন তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার তাঁরা মেলান্দহে এসে স্বামী-স্ত্রী পরিচয়ে এক ব্যক্তির বাড়িতে অবস্থান করেন। পরে আলী হোসেন অসুস্থ মায়ের কথা বলে চলে যান এবং যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে অভিযোগ তরুণীর।

এদিকে আলী হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে নেই।

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ নিউজ