দিনাজপুরে পৃথক দুই বাড়ি থেকে ১৯৪ বস্তা সার জব্দ, একজনের জরিমানা

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৯৪ বস্তা অবৈধ সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের বর্থ ও উত্তর কৃষ্ণপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান।

অভিযান সূত্রে জানা যায়, বর্থ গ্রামের মুক্তা আলমের বাড়ি থেকে টিএসপি, এমওপি, ডিএপি ও ইউরিয়াসহ ১৪০ বস্তা সার জব্দ করা হয়। অভিযانের সময় তিনি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উত্তর কৃষ্ণপুর গ্রামের বেলাল হোসেনের বাড়ি থেকে ৫৪ বস্তা সার জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত সার সরকারি মূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা এবং কৃষি কর্মকর্তার জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ নিউজ