বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা জীবনের শেষ পাঁচ বছর দেশে ফিরতে না পারার কষ্ট নিয়ে বিদায় নিয়েছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
বুধবার (৪ নভেম্বর) সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন স্মৃতিচারণ করে বলেন, নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় তাঁর বাবা প্রায়ই আক্ষেপ করে বলতেন ‘বাক্সবন্দি হয়েই দেশে ফিরতে হবে’—যা শেষ পর্যন্ত সত্যি হয়েছে। বাবার অসমাপ্ত আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম ধারণ করে শহীদ জিয়া ও তারেক রহমানের নীতিতে অবিচল থাকার প্রত্যয় জানান তিনি। একই সাথে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

