নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

spot_img
spot_img

নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোর ৫টায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।

নির্মাতা আশিকুর রহমান জানান, হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভুগছিলেন সজীব। কিছুদিন আগেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

মঙ্গলবার সকালে নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এক শোকবার্তায় তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। সংগঠনটির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

মঙ্গলবার বাদ জোহর উত্তরা ১২ নম্বর সেক্টর মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে ১২ নম্বর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

দীর্ঘদিন নাট্যকার ও পরিচালক হিসেবে কাজ করেছেন মারুফ হোসেন সজীব। তাঁর নির্মিত নাটকের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’ ও ‘জোড়া শালিকের ঘর’সহ আরও বেশ কিছু নাটক।

সর্বশেষ নিউজ