আলাদা পথে প্রীতম-শেহতাজ, বিচ্ছেদের ঘোষণা

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

সঙ্গীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটছে। দীর্ঘ ১০ বছরের জানাশোনা ও সম্পর্কের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে রোববার (৪ অক্টোবর) রাতে নিজ নিজ ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন।

প্রীতম ও শেহতাজ দুজনেই জানান, সময়ের সাথে সাথে নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্য তৈরি হওয়ায় পরিবারের সম্মতি ও সমর্থনে তারা এই পথ বেছে নিয়েছেন। শ্রীমঙ্গলে ২০২২ সালের ২৯ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতি বর্তমান এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর জন্য ভক্ত, গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ নিউজ