বকশীগঞ্জে পাচারের সময় ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে অন্যত্র নেওয়ার সময় ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকা দিয়ে দুটি অটোরিকশায় সারগুলো নেওয়ার সময় স্থানীয়রা গাড়ি দুটি আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার থেকে আরও ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে একটি চক্র বিভিন্ন কৌশলে ইউরিয়া ও নন-ইউরিয়া সার অন্য এলাকায় নেওয়ার চেষ্টা করছে।

ইউএনও মুরাদ হোসেন বলেন, জব্দ করা সার কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। এগুলো ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অসাধু চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ নিউজ